কমনওয়েলথ কনফারেন্সে স্পিকারদের সঙ্গে সাক্ষাৎ ওম বিড়লার 

0
75
ছবি সৌজন্যে : এক্স

২৮ তম কনফারেন্স অফ স্পিকার্স এন্ড প্রিসাইডিং অফিসারস অফ দ্য কমনওয়েলথ বা সিএসপিওসিকে সামনে রেখে বিভিন্ন দেশের সংসদীয় স্পিকারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

জানা যাচ্ছে, দেশের জনগণের অংশগ্রহণ, সংসদীয় সহযোগিতা, উন্নয়ন , গণতান্ত্রিক মূল্যবোধ ইত্যাদি বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। গতকাল এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধনী অনুষ্ঠানে গণতান্ত্রিক শাসনকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও অপব্যবহার ও ভবিষ্যৎ সম্বন্ধে বক্তব্য রেখেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ২০১০ এর ১৬ বছর পর আবার ভারতে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে যেখানে ৬২ টি দেশের স্পিকাররা উপস্থিত হয়েছেন।