রাষ্ট্রপতি সঙ্গে সাক্ষাৎ ভগবন্ত মান, রাঘব চাড্ডার 

0
46
ছবি সৌজন্যে : এক্স
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভগবন্ত মান যখন রাষ্ট্রপতির দরবারে তখনই তাঁর সঙ্গে দেখা করলেন আরেক প্রাক্তন আপ সাংসদ রাঘব চাড্ডা সহ আরও তিন বিজেপি সাংসদ।
নিজের এক্স হ্যান্ডেলে রাঘব চাড্ডা বলেছেন, তিনজন সাংসদের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করেছেন তিনি। দুই-তৃতীয়াংশ সাংসদ বিজেপির সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আম আদমি পার্টির পাঞ্জাব সরকার কীভাবে  সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য ,টার্গেট করার জন্য রাষ্ট্রীয় যন্ত্রপাতির অপব্যবহার করছে তা রাষ্ট্রপতিকে জানিয়েছি। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, যদি আম আদমি পার্টির দশজন এমপির মধ্যে সাতজন একত্রিত হয়ে ঘোষণা করেন যে তারা অন্য দলের সাথে মিশে গেছেন, তবে এমন কোনও আইন সংবিধানে নেই। তারা যা খুশি তাই করতে পারে না। দেশ আইন অনুযায়ী চলে। তারা যদি আম আদমি পার্টিকে এতটা অপছন্দ করত তবে তারা পদত্যাগ করত। পদত্যাগের পর তারা যেকোনো জায়গা থেকে নির্বাচিত হতে পারতেন। তিনি রাষ্ট্রপতিকে বলেছেন যে, বর্তমানে পাঞ্জাবে গণতন্ত্রকে কীভাবে উপহাস করা হচ্ছে। তাদের সদস্যপদ বাতিল করতে হবে। যদি প্রত্যাহারের বিধান না থাকে, তাহলে সংশোধনী আনুন।
তার কথা অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন , তিনি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই বিষয়ে ব্যবস্থা নেব। পাশাপাশি ভগবন্ত মান আরও বলেছেন , আপের সাত জন রাজ্যসভার সাংসদ যেভাবে সংবিধান লঙ্ঘন করা হয়েছিল তা অসাংবিধানিক। আপ বিজেপিতে যোগ দেওয়া আপের রাজ্যসভার সাংসদদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকার যদি পাঞ্জাবে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে চলেছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন।