২৭ কেজি ওজন কমালেন মেগান ট্রেইনর 

0
89
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের প্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। ৩২ বছরে পা রাখেন গ্র্যামিজয়ী গায়িকা। 

পরিবর্তনের ফলে প্রথম দেখায় তাকে অনেকেই চিনতেও পারেননি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেগান জানিয়েছেন, তিনি মোট ৬০ পাউন্ড বা ২৭ কেজি ওজন কমিয়েছেন।তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে।সে সময় তিনি অনুভব করেছিলেন, যদি সারা জীবন ট্যুর করতে চান এবং তাঁর সন্তানদের বড় করতে চান, তাহলে তাঁর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তিনি শক্তিশালী হতে চান।এদিকে,ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয় মেগানকে।এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান,স্টুপিড ডোন্ট কেয়ার-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন। মেগান বলেন, আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন।এ ছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।

বলা দরকার, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান—রিলি ও ব্যারি। স্বামী ও সন্তানদের নিয়ে সুখেই সংসার করছেন মার্কিন সংগীত তারকা মেগান ট্রেইনর।