গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs পুলিশি তলবে বিধাননগর উঃ থানায় মেহবুব মণ্ডল 

    পুলিশি তলবে বিধাননগর উঃ থানায় মেহবুব মণ্ডল 

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাড়িতে গিয়ে নোটিস পাঠানোর পর বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। মঙ্গলবার বিকেলে নথি সহকারে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছিলেন তিনি।
    সেখানেই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বলে সূত্রের দাবি। এরপরই থানা থেকে বেরিয়ে মেহবুব মণ্ডল বলেছেন, তিনি পুলিশকে সবরকমের সহযোগিতা করেছেন এবং আগামীতেও করবেন।  এদিকে, মঙ্গলবার সকালেই আন্দোলনের নামে সল্টলেকে বিকাশ ভবনে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলকে তাঁর বর্ধমানের গ্রামের বাড়িতে ফের নোটিস পাঠিয়েছিল পুলিশ। বর্ধমানের গ্রামের বাড়িতে পুলিশের পাঠানো সেই নোটিসের ছবি প্রকাশ করে মেহেবুব বলেছিলেন, মা বাবা বোনের বাড়িতে ছিল। ৬ দিন পর আজ বর্ধমানের বাড়িতে ফিরে।
    দেখেন দেওয়ালে একটা নোটিস। ওরা সেই নোটিসের ছবি তুলে তাঁকে পাঠায়।