
বেলজিয়ামের গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সী। জানা গিয়েছে, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। তার গ্রেফতারির জন্য বেলজিয়ামে আবেদন জানিয়েছিল সিবিআই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে চোক্সীর বিরুদ্ধে।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তদন্তকারী সংস্থাগুলি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। চোক্সীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। মুম্বইয়ের আদালতে চোক্সীর বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন চোক্সীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছো চোক্সীকে।






