গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National মণিপুর : মেইতেইদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে, আফস্পা ক্ষোভ

    মণিপুর : মেইতেইদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে, আফস্পা ক্ষোভ

    0
    142

    উত্তপ্ত মণিপুরে দ্রুত সম্ভব শান্তি ফেরাতে হবে। শুধু তাই নয়, সশস্ত্র জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি তুলে এন বীরেন সিংয়ের সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে মেইতেইরা।

     

     

    জিরিবাম জেলায় ছ’জনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে মণিপুরে প্রতিবাদ চলছে। শনিবার রাতে সেই বিক্ষোভ পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। অভিযোগ, রাজ্যের দুই মন্ত্রী এবং বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এদিকে, অশান্ত মণিপুর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবার একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরে যাওয়ার কথা বলেছেন। তবে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।অন্যদিকে, চমকপ্রদভাবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রত্যাহারের দাবি করেছে মণিপুরের বিজেপি সরকার। কয়েক দিনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।

     

    জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে চালু করা হল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন। 

    ছবি  সৌজন্যে : এক্স