গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কুকি-জোদের বিক্ষোভে ধর্মীয় স্থানে যেতে বাধা মেইতেইদের

    কুকি-জোদের বিক্ষোভে ধর্মীয় স্থানে যেতে বাধা মেইতেইদের

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    মণিপুরের চূড়াচাঁদপরের থাংজিং পাহাড়ে শুরু হওয়া বার্ষিক চেইরাওবা উৎসবে মেইতেইদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কুকি-জো দের বিরুদ্ধে। প্রতিবছর থাংজিং পাহাড়ে যেতেন মেইতেইরা। কিন্তু ওই পাহাড়ে যাওয়ার রাস্তা আটকে অবস্থান বিক্ষোভে বসেন কুকি-জো সম্প্রদায়ের মহিলারা।
    বাফার জোন এলাকা জুড়ে মহিলারা বসে পড়ায় যেতে পারেননি মেইতেইরা। কুকি-জো সম্প্রদায়ের লোকজন জানিয়েছেন, যত দিন তাঁদের জন্য রাজনৈতিকভাবে সমস্যার সমাধান না হয় ততদিন তাঁরা কুকিল্যান্ডে কোনও মেইতেইকে প্রবেশ করতে দেবেন না।
    তারা জানিয়েছেন, সরকার সংবিধান মেনে কুকি-জো সম্প্রদায়ের জন্য রাজনৈতিক সমঝোতায় না আসা পর্যন্ত অন্য কাউকেই ওই এলাকা পার হতে দেওয়া হবে না।