
আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি মেলানিয়াকে হতাশ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।এক পডকাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁরা পুতিনকে চেনেন, এবং মেলানিয়া তাকে পছন্দ করে।
তাঁর সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক।তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সম্প্রতি পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর মেলানিয়া মন্তব্য করেন, দুঃখের বিষয় তারা কিয়েভে আবার বোমা ফেলেছে।রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমঝোতার পক্ষে থাকলেও যুদ্ধ বন্ধে অগ্রগতি না দেখে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট পুতিনকে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৫০ দিনের আল্টিমেটাম কমিয়ে ১০ দিনে নিয়ে আসা হয়েছে,এর মধ্যে যদি শান্তিচুক্তি না হয়, তবে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।তবে মস্কো হুঁশিয়ারি গুরুত্ব না দিয়ে জানিয়েছে, কোনো আলোচনা হলে তা যুদ্ধের মূল কারণগুলোকে কেন্দ্র করে হতে হবে। এদিকে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে,
মেলানিয়া ট্রাম্প তার স্বামীর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, মেলানিয়া শুধু রক্তপাতের অবসান চায়।তবে পর্যবেক্ষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানের পরিবর্তনের পেছনে মেলানিয়ার ভূমিকাও থাকতে পারে। উল্লেখ্য,মেলানিয়া ট্রাম্পের জন্ম ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা বিলুপ্ত রাষ্ট্র যুগোস্লাভিয়ায়।





