গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ভালবাসার ঊর্ধ্বে কিছুই নয় : মেলানিয়া

    ভালবাসার ঊর্ধ্বে কিছুই নয় : মেলানিয়া

    0
    208
    Nothing Above Love Melania
    Nothing Above Love Melania

    ভালবাসার ঊর্ধ্বে নয় কিছুই।স্বামী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর খোলা চিঠি লিখেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচার সভায় বন্দুকবাজের গুলিতে আহত হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর মুখ খুললেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

    নিজের এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে লিখেছেন, সকলের মনে রাখা উচিৎ মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনওটিই ভালবাসার ঊর্ধ্বে নয়। ডোনাল্ড ট্রাম্পকে যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখেছেন তখন অনুভূতি হল, তাঁর এবং ব্যারনের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বন্দুকবাজের গুলিতে ডোনাল্ড ট্রাম্প আহত হলেও মারা গিয়েছেন সভায় উপস্থিত এক ব্যক্তি। আরও এক জন আহত হয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেলানিয়া ট্রাম্প লিখেছেন, যে সকল পরিবার এই জঘন্য কর্মকাণ্ডের জন্য ভুগছেন তাঁদের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা। সব শেষে মেলানিয়া ট্রাম্প লিখেছেন, সকলেই এমন একটি পৃথিবী চাই, যেখানে সম্মান সর্বাগ্রে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালবাসায় ভরা। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। যাঁরা এই খারাপ সময়ে তাদের সমর্থন জানিয়েছেন, রাজনৈতিক গণ্ডি পেরিয়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ।