গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology মেলানিয়া ট্রাম্পের সঙ্গী রোবট অতিথি

    মেলানিয়া ট্রাম্পের সঙ্গী রোবট অতিথি

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অতিথি হিসেবে প্রথমবারের মতো দেখা গিয়েছে মানুষের মতো দেখতে এক হিউম্যানয়েড রোবট। এ অত্যাধুনিক রোবটের নির্মাতা কোম্পানি ফিগার এআই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।

    হোয়াইট হাউসে প্রথমবারের মতো এ হিউম্যানয়েড রোবটের দেখা মেলে। ফিগার থ্রি নামের এ রোবটটি,‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট-এর দ্বিতীয় দিনে ফার্স্ট লেডির সঙ্গে অংশ নেয়।প্রযুক্তি ও শিশুদের শিক্ষা বিষয়ক এ সম্মেলনে রোবটটি উপস্থিত অতিথিদের একাধিক ভাষায় অভিবাদন জানায় এবং নিজেকে আমেরিকায় তৈরি এক হিউম্যানয়েড রোবট হিসেবে পরিচয় দিয়েছে।আমেরিকার ইতিহাসে এ ছিল হিউম্যানয়েড রোবটের সবচেয়ে আলোচিত প্রদর্শনীগুলোর একটি।এ থেকে প্রমাণ মেলে, বিশ্বজুড়ে প্রযুক্তির লড়াইয়ে এখন রোবটিক্স এক জাতীয় গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছর চীনও নিজেদের রোবট প্রযুক্তির ব্যাপক প্রচার চালিয়েছে।ফার্স্ট লেডি মেলানিয়া শিশুদের শিক্ষায় এআইয়ের ব্যবহারের ওপর জোর দিতে এই রোবটটিকে সামনে আনেন। তিনি আভাস দিয়েছেন, ভবিষ্যতে এসব রোবট বাড়িতে গৃহশিক্ষক হিসেবে কাজ করতে পারবে।তবে এ রোবটের নির্মাতা কোম্পানি ফিগার এআই বলেছে, তাদের এই তৃতীয় প্রজন্মের রোবটগুলো সাধারণ বাণিজ্যিক ও গৃহস্থালি কাজের জন্যও ব্যবহার করা যাবে।হোয়াইট হাউসের এ আয়োজনের ফলে এনভিডিয়া’র সমর্থনপুষ্ট কোম্পানি ফিগার এআইয়ের পরিচিতি আরও বাড়বে। টেসলার অপটিমাস বা বস্টন ডায়নামিকসের তুলনায় ফিগার এআইয়ের পরিচিত কম হলেও তাদের দলে অ্যাপল বা টেসলার মতো বড় কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

    এসব রোবটের মূল শক্তি হচ্ছে এদের নিজস্ব হেলিক্স এআই সিস্টেম। এ প্রযুক্তি রোবটকে দেখে শেখার ও মানুষের মৌখিক কমান্ড বা নির্দেশ পালনের ক্ষমতা দেয়।