গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Nadia কালীগঞ্জে ফুটবল মাঠে কুপিয়ে খুন!

    কালীগঞ্জে ফুটবল মাঠে কুপিয়ে খুন!

    0
    292
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নদিয়ার কালীগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে খুন হতে হয়েছে সঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তিকে। এই ঘটনার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বছর ৪০ এর বাসিন্দা সঞ্জিত বালিডাঙার বাসিন্দা। রবিবার বাড়ি থেকে কিছু দূরে সাধগঞ্জ চর এলাকায় ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। অভিযোগ সেই সময়ই কাড়ালিয়া গ্রামের বাসিন্দা পরিমল রায় তাঁকে দা দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।

    সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করার সময়ই তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্ত পরিমল রায়কে গ্রেফতার করেছে পলিশ। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।