
জাঁকিয়ে ঠাণ্ডা না পরলেও সপ্তাহন্তে শীতের অনুভতি রাজ্যজুড়ে। শুক্রবার সকাল থেকেই হালকা শিরশিরানি অনুভত হয়েছে কলকাতা সহ সব জেলায়। কলকাতার তাপমাত্রা ১৬.৭। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার আরও কিছুটা নামতে পারে তাপমাত্রা।
সপ্তাহের শেষে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও দার্জিলিং-এ তুষারপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে এই তুষারপাতের সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার জোর বাড়তেই কমেছে তাপমাত্রা, ফলে বেড়েছে ঠাণ্ডার আমেজ।
তবে এই পারদপতন সাময়িক। সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠাণ্ডা। আবারও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাড়বে তাপমাত্রা।







