কলকাতা-সহ রাজ্যজুড়ে নামবে পারদ 

0
130
কলকাতা সহ রাজ্যজুড়ে নতুন করে দিন-রাতের তাপমাত্রা ফের নামার সম্ভাবনা ঘনিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতিও তৈরি হতে শুরু করেছে।
পশ্চিমের জেলাগুলিতে হাল্কা শীতের আমেজ শুরু হয়ে গেছে। কলকাতায় বুধবার সকালের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা।দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।
বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নীচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া