
১১ তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে আয়োজিত নানা অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার স্পিকার ওম বিড়লা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রাচীন যোগবিদ্যালয় গুরুত্ব তুলে ধরেছেন।
রাষ্ট্রপতি দেরাদুনের পুলিশ লাইনে আয়োজিত যোগা শিবিরে অংশ নিয়ে বলেছেন, বিশ্ব সম্প্রদায় এখন যোগার প্রতি মানুষ আগের তুলনায় অনেক বেশি শ্রদ্ধাশীল। তিনি আরও বলেছেন, যোগা শুধু শারীরিক অনুশীলন নয়, এটি একটি পরিপূর্ণ জীবনশৈলী, যা মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
অন্যদিকে লোকসভা প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ সদস্য, প্রাক্তন সদস্য ও সংসদের কর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। এদিকে জম্মু-কাশ্মীরের উধমপুরে উত্তর কমান্ডে আড়াই হাজার সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে যোগা শিবিরে অংশ নিয়েছিলেন। অপারেশন সিঁদুর প্রসঙ্গে তিনি বলেছেন, এই অভিযান ভারতীয় সেনার সংযম ও দক্ষতার প্রতিফলন যা তাঁরা নিয়মিত যোগচর্চার মাধ্যমে অর্জন করেছে।







