
কম্পিউটার বা ডেস্কটপ থেকেও এখন ডাইরেক্ট মেসেজ বা ডিএম আদান-প্রদান করা যাবে মেটা মালিকানাধীন সোশ্যাল মিডিয়ায় থ্রেডসে।
ইউজারদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে ওয়েব সংস্করণে মেসেজিং ও নতুন লাইভ চ্যাটস ফিচার নিয়ে এসেছে থ্রেডস। এক ঘোষণায় থ্রেডস বলেছে, তারা এখন ওয়েব ভার্সণেও মেসেজিং সুবিধা চালু করছে। যার মাধ্যমে এখন কম্পিউটার বা ডেস্কটপ থেকেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটিং করা যাবে।ওয়েবে মেসেজিং সুবিধা যোগের মাধ্যমে থ্রেডস তাদের ডেস্কটপ অভিজ্ঞতাকে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্ল্যাটফর্ম,যেমন এক্স ও ব্লুস্কাই-এর সমপর্যায়ে নিয়ে এল।থ্রেডস-এর প্রধান কনর হেইস এক পোস্টে বলেছেন, ২০২৫ সালের জুলাইয়ে ডিএম মেসেজ পাঠানোর সুবিধা চালুর পর থেকেই ইউজারদের পক্ষ থেকে ওয়েব মেসেজিং ছিল সবচেয়ে বেশি দাবি করা ফিচার।থ্রেডসের ওয়েব ভার্সণে এখন মেসেজ ট্যাব যোগ হয়েছে, যেখানে ইউজার নিজের ইনবক্স দেখতে পাবেন। পাশাপাশি রিকোয়েস্টস বিভাগও রয়েছে,যেখানে আসা সব মেসেজ রিকোয়েস্ট দেখা যাবে। এখানে ইউজার নিজের বিভিন্ন মেসেজ সার্চ করতে ও দ্রুত নতুন চ্যাটিং শুরু করতে পারবেন।এ সুবিধাটি আসা মোটেও বিস্ময়কর বিষয় নয়।
এপ্রিলেই আভাস ছিল,থ্রেডসের ওয়েব ভার্সণে মেসেজিং সুবিধা অ্যাড হতে যাচ্ছে।শুরুতে ডিএম পাঠানোর ব্যবস্থা না থাকলেও বর্তমানে মেসেজিং থ্রেডসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।








