গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports একই দিনে মেসি-রোনালদোর বিদায়

    একই দিনে মেসি-রোনালদোর বিদায়

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মেসি-রোনালদো দীর্ঘদিন পর একই দিনে নকআউট পর্বে হেরে গেছেন। নিজেদের দলের হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছেন ফুটবলের দুই মহাতারকা।

    জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের।ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন ৪০ বছর বয়সী রোনালদো।ম্যাচে দুটি ফ্রি কিকসহ তিনবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এতেই সৌদি আরবে ট্রফি অভিযান আরো দীর্ঘ হলো রোনালদোর।

    অন্যদিকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডার ভ্যাংকুভারের হোয়াইটক্যাপসের কাছে দু’ লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বাদ পড়েছে মেসির ইন্টার মায়ামি।প্রতিদ্বন্দ্বী রোনালদোর মতোই মায়ামির হয়ে ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসিও। বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেননি আর্জেন্টাইন মহানায়ক মেসি।