
লিওনেল মেসির বয়সটা কম হয়নি।আসছে ২৪ জুন ৩৮ বসন্তে পা দিবেন তিনি। কিন্তু ৩৭ বছর বয়সেও নিজেকে বাচ্চা ছেলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
বলিভিয়ার বিপক্ষে রেকর্ড হ্যাটট্রিক করার পর জানিয়েছেন ইন্টার মায়ামির তারকা।বাবা-মায়ের কাছে সন্তান যেমন ছোট্ট শিশুই থাকেন,ঠিক তেমনি আর্জেন্টিনা দলেও নিজেকে বাচ্চা ছেলেই মনে করেন মেসি। ৩৩৪ দিন পর ঘরের সমর্থকদের সামনে ম্যাচ খেলা প্রাক্তন বার্সেলোনা প্লে-মেকার বলেছেন, আর্জেন্টিনায় আসতে পারা সত্যি দারুণ।লোকদের ভালোবাসা অনুভব করতে পারেন। যা তাঁর চালিকা শক্তি।এখানে আসলে সুখী অনুভব করেন।
তাঁর বয়স সত্বেও যখন আর্জেন্টিনায় আসেন তখন নিজেকে বাচ্চা মনে হয়। কারণ আর্জেন্টিনা দলের সঙ্গে খেলতে পারা তৃপ্তির। যতদিন ভালো অনুভব করেন ততদিন এভাবে পারফর্ম করতে চান।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক








