গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports নিষেধাজ্ঞায় ‘চরম হতাশ ও ক্ষুব্ধ’ মেসি

    নিষেধাজ্ঞায় ‘চরম হতাশ ও ক্ষুব্ধ’ মেসি

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স

    লিওনেল মেসি ও জর্দি আলবার বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে মেজর লিগ সকার ,এমএলএস। ২০২৫ অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, লিগের অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে খেলোয়াড়দের এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

    এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস। জানিয়েছেন,মেসি ও আলবা দুজনেই চরম হতাশ ও রীতিমতো ক্ষুব্ধ। সিদ্ধান্তটি তারা মেনে নিতে পারছেন না। সাংবাদিকদের জর্জ মাস বলেছেন, তাদের প্রতিক্রিয়া একদম প্রত্যাশিত। তারা খেলতে চায়, প্রতিযোগিতা করতে চায়।অল-স্টার ম্যাচে না খেলায় নিষেধাজ্ঞা, এটা তাদের কাছে একেবারেই অযৌক্তিক লেগেছে।তিনি আরো বলেছেন, এই নিয়মের সঙ্গে একমত নন। তিনি লিগ কমিশনারকে তাঁর আপত্তি স্পষ্টভাবে জানিয়েছেন। নিয়মটি বদলানো উচিত, এবং ভবিষ্যতে সেটাই হবে বলে আশা করছেন।উল্লেখ্য গত সপ্তাহে টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় ২০২৫ এমএলএস অল-স্টার উইক।

    মেসি ও আলবা দুজনই ফ্যানদের ভোটে নির্বাচিত হয়েছিলেন অল-স্টার স্কোয়াডে। যেখানে তারা মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে খেলতেন। তবে স্কিল চ্যালেঞ্জ ও মূল ম্যাচে তাদের কেউই অংশ নেননি।এর পরিপ্রেক্ষিতে এমএলএস এক বিবৃতিতে জানায়, মেসি ও আলবা, ইন্টার মায়ামি বনাম সিসিনাতি ম্যাচে খেলতে পারবেন না।