
আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর,জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফোর্ট লডারডেলে মেসির ক্লাব ইন্টার মায়ামির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে অনুশীলন করছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
মায়ামিতে সতীর্থদের সঙ্গে সেখানে নিজেকে তৈরি করছেন মেসিও। কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলের বাইরে মেসি।চোটের জন্য চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলা হয়নি তাঁর।চোট কাটিয়ে ফিরে ক্লাব ফুটবলে অবশ্য আগেই ফিরেছেন খুদে জাদুকর।১৪ সেপ্টেম্বর থেকে খেলেছেন ইন্টার মায়ামির সব ম্যাচ। দারুণ ছন্দেও আছেন এলএমটেন।মায়ামি থেকেই মেসিরা উড়ে যাবেন ভেনিজুয়েলায়। শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে খেলে লিওনেল স্কালোনির প্লেয়াররা ফিরে যাবেন আর্জেন্টিনায়।১৬ অক্টোবর দেশে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
