ভিন্ন ভূমিকায় আর্জেন্টিনার সঙ্গে মেসি

0
137
ছবি সৌজন্যে : এক্স

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দেখা হওয়ার কথা ছিল দুই বন্ধু নেইমার ও লিওনেল মেসির।তবে চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। এবার বন্ধুর মতোই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন মেসিও।চোটের কারণে মেসিকে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা।শেষ মুহূর্তে দলে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠে থেকে না পারলেও বাইরে থেকে দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন,উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করছি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি আমাকে বিশ্রাম নিতে বাধ্য করছে। তাই ম্যাচে থাকতে পারছি না। বাকি সব ফ্যানদের মতোই আমিও সমর্থন দিয়ে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা। উল্লেখ্য এর আগে,আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি।গুরুতর কিছু না হলেও খেলার ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা।

তাই সুস্থ হয়ে উঠতে আমেরিকাতেই থাকতে চান মেসিও। মেসির মতোই চোটের কারণে আর্জেন্টিনার ২৫ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালা ও গঞ্জালো মন্তিয়েলের।দুজনের সঙ্গে ঠাঁই হয়নি মিডফিল্ডার জিওভানি লো সেলসোরও।২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।