গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইন্টার মায়ামি দলে যোগ দিলেন মেসি

    ইন্টার মায়ামি দলে যোগ দিলেন মেসি

    0
    234
    ছবি : সংগৃহীত

    ইন্টার মায়ামি প্রায় দু’ মাস আগে নিজেদের শেষ ম্যাচ খেলেছে।ফলে ১১ নভেম্বরের পর থেকেই লম্বা সময়ের বিরতিতে আছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা।বছর শেষের এই ছুটি পরিবার নিয়ে জন্মভূমি রোজারিওতে কাটিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

    এমনকি শৈশবের বন্ধুদের সঙ্গে থাকতে মেসি আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার-ও নিতে যাননি।এবার বছরের প্রথম ম্যাচ খেলতে মায়ামির স্কোয়াডে যুক্ত হয়েছেন তিনি।নতুন কোচের অধীনেই বছর শুরু করতে যাচ্ছে ফ্লোরিডার ক্লাবটি। নভেম্বরের শেষদিকে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নিয়েছেন মেসির প্রাক্তন সতীর্থ ও আলবিসেলেস্তে ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো।ফলে দুজনের সম্পর্কও এখন গুরু-শিষ্যে রূপ নিতে যাচ্ছে।বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মাশ্চেরানোর অধীনে মেসি–সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসরা প্রথম ম্যাচ খেলবে আগামী ১৯ জানুয়ারি। ইতিমধ্যে সেই ম্যাচের আগে মায়ামির স্কোয়াডে ‍যুক্ত হয়েছেন মেসিরা। তারা বছর শুরু করবেন প্রাক-সিজন সূচিতে থাকা প্রীতি ম্যাচ দিয়ে। ক্লাব আমেরিকার সঙ্গে মায়ামির ম্যাচটি হবে মাশ্চেরানোর প্রথম কোনো সিনিয়র দলকে কোচিংয়ের অভিজ্ঞতা।

    তার অধীনে এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল শেষ প্যারিস অলিম্পিকে খেলেছিল। সেখানে মাশ্চেরানো মেসিকে খেলানোর ইচ্ছাপ্রকাশ করলেও, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় আর্জেন্টাইন অধিনায়ক নিজেকে সরিয়ে নেন।