গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports মেসিই নেইমার-এমবাপ্পের ‘দ্বন্দ্বের কারণ’

    মেসিই নেইমার-এমবাপ্পের ‘দ্বন্দ্বের কারণ’

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স

    প্যারিস সেইন্ট জার্মেইতে ,পিএসজি-তে থাকাকালীন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্ধ অনেকবার প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে যেন সেই দ্বন্ধ আরো বেশি ডালাপালা মেলতে শুরু করে।

    নিয়মিত এ নিয়ে খবরও প্রকাশ হতে থাকে। মূলত নেইমারের সঙ্গে মেসির ভালো সম্পর্কের কারণে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এমবাপ্পে। এমনটাই জানিয়েছেন খোদ নেইমার। বিশ্বকাপজয়ী রোমারিওর হোস্ট করা একটি পডকাস্টে কথা বলার সময় ৩২ বছর বয়সী নেইমার পিএসজিতে তিন তারকার একসঙ্গে সফল হতে না পারার পেছনে কারণ। তিনি জানিয়েছেন,তিন তারকার ইগো সমস্যা বড় ম্যাচগুলিতে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল।পডকাস্টে রোমারিও নেইমারকে জিজ্ঞেস করেছিলেন এমবাপ্পে বিরক্তিকর কিনা? জবাবে নেইমার বলেন, না, বিরক্তিকর নয়।পিএসজিতে এমবাপ্পের যোগ দেওয়াটা তাঁদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নেইমার, এমবাপ্পেকে গোল্ডেন বয় বলে ডাকতেন। সব সময় তার সঙ্গে মজা করতেন, বলতেন এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা হবে।উল্লেখ্য এমবাপ্পে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন, একই বছর রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে ক্লাবটিতে যোগ দেন নেইমারও।তবে মেসি আসার পর এমবাপ্পে একটু ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। এমবাপ্পে, নেইমারকে আর কারো সঙ্গে শেয়ার করতে চায়নি।তারপর কিছু ঝগড়া হয়েছিল, আচরণে পরিবর্তন এসেছিল।যোগ করেছেন নেইমার। অন্যদিকে,২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপের আচরণ বদলে যায় বলে জানান নেইমার।বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত একত্রে সফল সময় কাটানোর কারণে নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক আগেই তৈরি ছিল।

    পিএসজিতে তিন সুপারস্টারের একত্রে সফল না হওয়ার পেছনে মূল কারণ ইগোকে দায়ি করেছেন নেইমার। তিনি বলেছেন,ইগো থাকা ভালো। তবে বুঝতে হবে, তুমি একা খেলতে পারবে না। অন্যদেরও পাশে রাখতে হবে,আমি সেরা, ঠিক আছে, কিন্তু কে তোমাকে বল দেবে?