গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Sports ফিফা বর্ষসেরার তালিকায় মেসিও

    ফিফা বর্ষসেরার তালিকায় মেসিও

    0
    9949
    ছবি সৌজন্যে : এক্স

    বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট-২০২৪–এর জন্য ১১ খেলোয়াড়ের নাম মনোনীত করেছে ফিফা। তাদের মধ্যে ভিনিসিয়ুস, রদ্রি, এমবাপ্পেদের সঙ্গে জায়গা পেয়েছেন লিওনেল মেসিও। এ নিয়ে ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন তারকা।

    শেষ দু’ বছর সহ তিনবার এই পুরস্কার জিতেছেন মেসি।তবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। দ্য বেস্ট পুরস্কারে ফিফা মেন’স প্লেয়ারের পাশাপাশি আরো ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ছেলে ও মেয়ে দু’ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার।এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

    ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।এই পুরস্কারগুলোর প্রতিটিতে ফ্যান ফলোয়াররা ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ।