একই দলে মেসি-রোনালদো?

0
117
ছবি সৌজন্যে : এক্স

ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে আগামী মাসে আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না তার দল, কারণ তারা টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি।তবুও, টুর্নামেন্টে রোনালদোর খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি এক লাইভস্ট্রিমে তিনি ইঙ্গিত দিয়েছেন, রোনালদো অন্য কোনো ক্লাবের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।শুধু তাই নয়, ইনফান্তিনো জানিয়েছেন,রোনালদো ও মেসিকে একসঙ্গে একই ক্লাবে খেলতে দেখতে চান তিনি। আমেরিকার জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন,রোনালদো হয়তো কোনো একটি দলের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতেও পারেন, আলোচনা চলছে।

যখন স্পিড আরো জানতে চান যে, রোনালদো টুর্নামেন্টে অংশ নেবেন কিনা,ইনফান্তিনো উত্তর দেন, কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে, তাই যদি কোনো ক্লাব এটি দেখে এবং ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদোকে নিতে আগ্রহী হয়, কে জানে, কে জানে।