গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি

    ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি

    0
    113

    বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারা ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে চটেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ঘটনার শুরু ম্যাচের ৩৩ মিনিটে। এ সময় একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে।

    এ চার মিনিট পর মেসি প্রতি আক্রমণে ওঠার সময় আবারও ফাউল করেন আলদেরেতে। এ ফাউলের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। দারোঙ্কো তখন তাকে কার্ড দেখালে মোট দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো আলদেরেতেকে। তবে রেফারির ব্যাপারটা ভালো ভাবে নেননি মেসি।বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে মাঠেই রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সময় রেফারির দিকে আঙুল উঁচিয়ে কড়াভাবে কথা বলতে দেখা যায় তাকে। এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

    তবে রেফারিকে সরাসরি কিছু বলেননি তিনি।অবশ্য আলদেরেতের লাল কার্ড না দেখায় কপাল পুঁড়েছে আর্জেন্টিনার।তার ৪৭ মিনিটে হেড থেকে করা গোলেই জিতেছে প্যারাগুয়ে।

    ছবি  সৌজন্যে : এক্স