গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Kolkata মেসির দেশই এবারের থিম কান্ট্রি কলকাতা বইমেলায়

    মেসির দেশই এবারের থিম কান্ট্রি কলকাতা বইমেলায়

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যে লিওনেল মেসির কলকাতা সফরকে নিয়ে রাজ্য তো বটেই সারা বিশ্ব তোলপাড় সেই মেসির দেশই এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি। করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন হবে ২২ জানুয়ারি।

    মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লিতে সাংবাদিক বৈঠকে গিল্ডের তরফে ত্রিদিব মুখোপাধ্যায়, সুধাংশু শেখর দে-রা জানিয়েচেন ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা। যে দেশের ফুটবলারদের প্রতি কলকাতার মানুষের ভালোবাসা সর্বজনবিদিত। তবে আর্জেন্টিনা মানে শুধুমাত্র ফুটবল নয়, আর্জেন্টিনা এক সমদ্ধ সাহিত্য ও সংস্কৃতির দেশ। যেমন ভিক্টোরিয়া ওকাম্পো, হুলিও কোর্তাসার, রবার্তো আর্তল লুইস বোর্হেস কলকাতা তথা বাংলা সংস্কৃতি ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ নাম।

    তাঁরা আরও জানিয়েছেন ২০২৫-র বইমেলায় এসেছিলেন ২৭ লাখ বইপ্রেমী মানুষ। সামগ্রিক বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা। মোবাইল, কম্পিউটারের যুগেও মানুষের এমন বইপ্রীতি অভাবনীয়।