
গৌতম আদানিকে একা মেসি নম্বর পেতে দিচ্ছেন না,শেষ মুহূর্তে আসরে নেমে লিওনেল মেসিকে ভারত সফর দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেওয়াতে পেরেছেন মুকেশ অম্বানী।
সোমবার রাতে দিল্লি থেকেই বার্সেলোনা ফিরে যাওয়ার কথা ছিল মেসির। কিন্তু গেলেন না বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। দিল্লি থেকে গুজরাটের জামনগরে যাচ্ছেন তিনি। গ্রহণ করবেন অম্বানীদের আতিথেয়তা।উল্লেখ্য লিওনেল মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গোষ্ঠী। রবিবার মুম্বইয়ে আদানি শিল্পগোষ্ঠীর প্রধানের সঙ্গে নৈশভোজও সেরেছেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ়, রদ্রিগো ডি’পলও। বিষয়টি জানার পরই সক্রিয় হয়ে ওঠে অম্বানী গোষ্ঠী।অম্বানী গোষ্ঠীর পক্ষ থেকে মেসিকে আমন্ত্রণ জানানো হয় জামনগরের বনতারা’য়। তার বিনিময়ে মোটা অর্থের প্রস্তাব দেওয়া হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে। অম্বানী গোষ্ঠীর প্রস্তাবে রাজি হয়ে মুকেশের প্রস্তাব গ্রহণ করেছেন মেসি। তার পর সফরসূচি বাড়িয়ে করে মঙ্গলবার দিল্লি থেকে জামনগরের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ভারত সফরে এবার রাজধানী দিল্লিতে হাজির হন লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। তাঁর হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা। সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। তিন ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়েছে। তবে দিল্লি পৌঁছতে কিছুটা দেরি হয় আর্জেন্তিনীয় কিংবদন্তির। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ বাতিল হয়। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ধৈর্যচ্যুতি হয়নি ভক্তদের।






