গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

    আবহাওয়ায় পেছাল মেসিদের ম্যাচ

    0
    112
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটি নিয়ে আশঙ্কা ছিলোই। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত ঠিক হয়েছে।

    প্রচণ্ড তুষারপাতের কারণে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচ হয়নি। এক বিবৃতিতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কনক্যাকাফ কর্তৃপক্ষ।কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচটি হবে। সময় পরিবর্তনের বিষয়ে কনক্যাকাফ বিবৃতিতে লিখেছে, খেলোয়াড় এবং দর্শক-সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্তটা দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে।আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে, কানসাস সিটিতে ১০ ইঞ্চি তুষারপাত হতে পারে।এতে ম্যাচটির ভেন্যু চিলড্রেনস মার্সি পার্কের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এমন তাপমাত্রায় ম্যাচ খেলতে চান না লিওনেল মেসি এমনটাই জানিয়েছিলেন ফ্রাঙ্কো পানিজো নামে এক সাংবাদিক।তবে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো উল্টোটা জানিয়েছেন। তিনি বলেছেন,১০০ শতাংশ খেলার সম্ভাবনা মেসির।উল্লেখ্য,এই ম্যাচ দিয়েই মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে মায়ামির। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন একদিন অপেক্ষা করতে হচ্ছে কোচ মাসচেরানোর দলকে।

    দ্বিতীয় লেগের ম্যাচটি ২৫ ফেব্রুয়ারি মায়ামির চেজ স্টেডিয়ামে হবে। দু’ লেগ মিলিয়ে জয়ী দলই শেষ ষোলোতে সুযোগ পাবে।