গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata দড়িতে বাঁধা মেসির মূর্তি, দিলীপের তোপ

    দড়িতে বাঁধা মেসির মূর্তি, দিলীপের তোপ

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    লিওনেল মেসির মূর্তির চারদিকে দড়ি বাঁধা। গায়ে মই ঠেকিয়ে কাঁধে চড়ে কাজ করছেন মিস্ত্রিরা। দেখতে অদ্ভুত লাগলেও অগত্যা এই সিদ্ধান্ত বাধ্য হয়েছে পূর্ত দফতর।
    নাহলে যখন-তখন মূর্তিটি ভেঙে পড়তে পারে। হাওয়ায় প্রবলভাবে দুলছে লেকটাউনের মেসির মূর্তিটি। দ্রুত তা সরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে বসানো মূর্তিটি নিয়ে দিলীপ ঘোষ তোপ দেগেছেন, তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে। মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেছেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।
    মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা সঙ্গিন। হাওয়ায় দুলছে ৪৪ মিটারের বিশাল স্থাপত্যটি।