দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি

0
187
Rain will continue in South Bengal windy
Rain will continue in South Bengal windy

প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও ঝড় চলবে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। শুক্রবার সকালে থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত ভাবে হচ্ছে বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতা-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, দেশের দক্ষিণ প্রান্তে বর্ষা এসে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে এবার নির্ধারিত সময়ের আগেই রাজ্যে ঢুকবে মৌসুমি বায়ু। তাই হঠাৎ এই বর্ষণকে প্রাক্-বর্ষার বৃষ্টি। তাছাড়া আবহবিদেরা মনে করছেন, কয়েক দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জলীয় বাষ্পের জোগান বেড়েছিল। ফলে আঞ্চলিক ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়। তার জেরেও বৃষ্টির প্রাবল্য বেড়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আর দার্জিলিং, কালিম্পং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই দিনাজপুরেও।