গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National জুকেরবার্গের মন্তব্যে ক্ষমা চাইল মেটা

    জুকেরবার্গের মন্তব্যে ক্ষমা চাইল মেটা

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের  মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে মেটা। শুক্রবার এক  পডকাস্ট চ্যানেলে উপস্থিত হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটা প্রধান মার্ক জুকেরবার্গ।
    সেখানেই  ভারতের এ বছরের লোকসভা নির্বাচন নিয়ে ভুল মন্তব্য করে বসেন মেটা কর্ণধার মার্ক জুকেরবার্গ। তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের উপর থাকে মানুষের আস্থা সরে গিয়েছে।২০২৪ সালে ছিল বড় বড় নির্বাচনের বছর। ভারতের মতো বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই বস্তুত ক্ষমতাসীন দলগুলি হেরে গিয়েছে। মার্ক জুকেরবার্গের মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুল সংশোধন করে মন্ত্রী বলেছেন, মার্ক জুকেরবার্গের দাবি করেছেন করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচন-সহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এই তথ্যগত ভাবে ভুল। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মার্ক জুকেরবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক। মঙ্গলবারই মার্ক জুকেরবার্গের মন্তব্য জন্য মেটাকে তলবের আভাস দিয়েছিল যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।এরপরেই এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী  অশ্বিনী বৈষ্ণবের পোস্টের নিচেই মন্তব্য করেছেন মেটার ভারতীয় শাখার প্রধান শিবনাথ ঠুকরাল। তিনি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বহু দেশের সরকার যে পুনরায় সরকারে ফিরতে পারেনি তা সত্য।
    তবে মার্ক জুকেরবার্গের পর্যবেক্ষণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেটা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এবং ভারতের অসামান্য উদ্ভাবনী ভবিষ্যতের শরিক হতে চায় মেটা।