
রে-ব্যানের মতো বড় ব্র্যান্ডের ওপর নির্ভরতা কমিয়ে এবার নিজস্ব ব্র্যান্ড নামেই সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্ট চশমা লঞ্চ করেছে মেটা। মুখের পজিশনে ক্যামেরা থাকায় এ স্মার্ট চশমা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও অ্যাপের ভেতর গোপন নজরদারি কোড পাওয়ার জল্পনায় প্রাইভেসির প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নতুন চশমাটি আগের মতোই চশমা নির্মাতা কোম্পানি,এসিলর লেক্সোটিকা-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে তৈরি করেছে মেটা।আগের স্মার্ট চশমাগুলোও মেটা এ কোম্পানিটির অধীনে থাকা রে-ব্যান ও ওকলি’র মতো জনপ্রিয় ব্র্যান্ডের চিরচেনা ডিজাইনে স্মার্ট ফিচার যোগ করে বাজারে এনেছিল মেটা।তবে নতুন চশমাটি কোনো সাব-ব্র্যান্ডের অধীনে নয়, বরং সরাসরি মেটার নিজস্ব ব্র্যান্ড নামেই বিক্রি হচ্ছে, যার দাম ২৯৯ ডলার।রে-ব্যানের সঙ্গে যৌথভাবে তৈরি করা আগের বিভিন্ন মডেলের তুলনায় নতুন চশমাটি প্রায় ৮০ ডলার সাশ্রয়ী।তবে এ চশমার ভেতরে আগের মতোই সব ধরনের আধুনিক প্রযুক্তি ও ফিচার রয়েছে।
মেটার স্মার্ট চশমা যাত্রার শুরু হয়েছিল ২০২১ সালে। ওই সময় তারা প্রথম,রে-ব্যান স্টোরিজ নামের সানগ্লাসে ক্যামেরা ও স্পিকার অ্যাড করে বাজারে নিয়ে আসে।পরবর্তীতে ২০২৩ সালে এতে বড় ধরনের আপডেট আনা হয়, যার মাধ্যমে চশমাটির ক্যামেরা, স্পিকার ও অন্যান্য ফিচারের উন্নত করেছে মেটা।
