
ইউজারদের ব্যক্তিগত ছবি ও কনটেন্টের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মুখে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই ফিচার প্রত্যাহার করেছে মেটা। ইনস্টাগ্রামে প্রকাশ্যে থাকা ছবির ভিত্তিতে এআই দিয়ে নতুন ছবি তৈরির সুবিধাটি চালুর কয়েক দিনের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
সমালোচনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা।এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ফিচারটি সৃজনশীলতার সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে চালু করা হলেও এটি ইউজারদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই বিতর্কিত ফিচারটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা মিউজ নামে একটি নতুন এআই ইমেজ মডেল ওপেন করে। টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি তৈরির পাশাপাশি এতে অ্যাড করা হয়েছিল কয়েকটি নতুন সুবিধা।এর মধ্যে অন্যতম ছিল এমন একটি ফিচার, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ইউজার যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রকাশ্য,পাবলিক ছবির ভিত্তিতে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করতে পারতেন।পর্যায়ক্রমে এই সুবিধা সব ইনস্টাগ্রাম ইউজারের জন্য চালু করার পরিকল্পনাও ছিল মেটার।তবে ফিচারটি চালুর পরই বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত সপ্তাহে মিউজ লঞ্চ করার পর দেখা যায়, মেটা এআই চ্যাটবট সোশ্যাল মিডিয়ার পাবলিক প্রোফাইলের কনটেন্ট শনাক্ত করে সেগুলোর ভিত্তিতে সহজেই সম্পাদিত ,এডিট করা ছবি তৈরি করতে পারছে। এ বিষয়টি নিয়ে আপত্তি জানান অভিনেতা, শিল্পী এবং অভিনেতাদের সংগঠন স্যাগ-আফট্রা। তাদের অভিযোগ, এই ফিচারের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই তার ছবি বিকৃত বা পরিবর্তনের ঝুঁকি তৈরি হয়েছে।
এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হ্যানা এইনবাইন্ডার ও তার ফলোয়ারদের ফিচারটি বন্ধ রাখার আহ্বান জানান। তিনি দাবি করেন, এটি তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল।
