
মাত্র কয়েকসপ্তাহ আগে মেটা থ্রেডসে সরাসরি মেসেজ দেওয়ার জন্য একটি আলাদা ইনবক্স আনার ঘোষণা করেছিল। এখন আনুষ্ঠানিকভাবে এ ফিচারটি চালু হয়েছে ও সব ইউজারের জন্য ওপেনও হয়েছে।নতুন আপডেটের ফলে থ্রেডস অ্যাপে একটি মেসেজিং ট্যাব অ্যাড হবে যেখানে ইউজাররা ইনবক্স দেখতে পারবেন এবং মিউচুয়াল ব্যক্তিদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পারবেন।
মেটা বলছে, প্রাথমিকভাবে ইউজাররা শুধু তাদেরকেই মেসেজ পাঠাতে পারবে যারা আগে থেকেই ফলোয়ার ছিল অথবা ইনস্টাগ্রামে মিউচুয়াল ফলোয়ার ছিল। যদিও পরবর্তী আপডেটে ইউজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন করার মতো বা পার্সোনালাইজড ইনবক্স চালুর পরিকল্পনা করছে কোম্পানিটি।মেসেজ কেবল ১৮ বছরের অধিক বয়সী ইউজাররা চালাতে পারবেন।আপাতত গ্রুপ মেসেজও করা যাবে না তবে এর কাজ চলছে।কোম্পানিটির নির্বাহীরা প্রথমে থ্রেডসে মেসেজ ব্যবস্থা আনার তীব্র বিরোধীতা করেছিলেন।ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি ২০২৩ সালে এক ব্যাখ্যায় উল্লেখ করেছিলেন, একই নাম ব্যবহার করে দুটি ভিন্ন অ্যাপে একেকজন বন্ধুর সঙ্গে দুটি আলাদা মেসেজ থ্রেড থাকা কোনো আদর্শ সামাধান নয়। তবে থ্রেডস ইউজারের সংখ্যা ৩৫ কোটি ছাড়ালে সেই অবস্থান এখন আর যুক্তিসঙ্গত মনে হচ্ছে না।এদিকে মেটা তার এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে, থ্রেডস ইউজারদের এক-তৃতীয়াংশের বেশি এমন অ্যাকউন্ট অনুসরণ করছেন যা তাদের ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকউন্টগুলো থেকে আলাদা। এটি প্রমাণ করে থ্রেডস নিজের স্বতন্ত্র ইউজার গড়ে তুলছে। অন্যদিকে,দু’ বছর পার করার পর থ্রেডস এখন আরও স্পষ্টভাবে এক্স এর বিকল্প হয়ে উঠছে, ইনস্টাগ্রামের সহায়ক কোনো অ্যাপ হিসেবে নয়।আগে অ্যাডাম মোসেরি বলেছিলেন,থ্রেডসের লক্ষ্য এক্সকে প্রতিস্থাপন করা নয়। কিন্তু, এরপর থেকে মেটা ধীরে ধরে সে অবস্থান থেকে সরে এসছে।
কোম্পানিটি এখন রাজনৈতিক কনটেন্ট সাজেস্ট করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এক্স থেকে পরিচিত কনটেন্ট ক্রিয়েটরদের খুঁজে পেতে সাহায্য করার জন্য ফিচারগুলোর ওপর পরীক্ষা চালিয়েছে।থ্রেডস রিয়েল টাইম আলোচনা ও সংবাদ কভারেজকে আরও গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে অ্যাপে ট্রেন্ডিং বিষয়কে আরও বেশি দেখানো হচ্ছে। আপডেটেও হাইলাইটার নামে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে যা ইউজারদের ট্রেন্ডিং বিষয়গুলো বেশি করে দেখাবে।
