গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ ভার্সন আনছে মেটা

    ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ ভার্সন আনছে মেটা

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের এক প্রিমিয়াম ভার্সন নিয়ে পরীক্ষা করছে মেটা।হোয়াটসঅ্যাপ প্লাস নামের এ প্রিমিয়াম ভার্সণে ইউজাররা অ্যাপের থিম কাস্টমাইজেশন,বিশেষ স্টিকার ও ২০টি পর্যন্ত চ্যাটিং থ্রেড পিন করার মতো বাড়তি কিছু সুবিধা পাবেন।

    বর্তমানে নির্দিষ্ট কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের এই পেইড সাবস্ক্রিপশন ফিচার।হোয়াটসঅ্যাপ ট্র্যাকার তথ্য অনুসারে,এ ভার্সণে বেশ কিছু ফিচার ব্যবহারের জন্য গ্রাহকদের অর্থ দিতে হবে। এ পেইড ভার্সণে কিছু বাহ্যিক বা কসমেটিক পরিবর্তন দেখা যাবে।হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টারের তথ্য বলছে, সাবস্ক্রাইবাররা বিশেষ ইফেক্টসহ প্রিমিয়াম স্টিকার ব্যবহারের এবং অ্যাপের থিম ও আইকন নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ার সুবিধা পাবেন।এ ছাড়া নির্দিষ্ট কনট্যাক্টের জন্য প্রিমিয়াম রিংটোন সেট এবং অ্যালার্ট, থিম ও রিংটোনের মাধ্যমে চ্যাটিং লিস্ট নিজের মতো সাজানোর সুযোগ মিলবে।এ প্রিমিয়াম প্ল্যানের জন্য আরও নতুন কিছু ফিচার নিয়ে কাজ করছে মেটা।তবে এর চূড়ান্ত দাম এখনও ঘোষণা হয়নি।বর্তমানে এর সাবস্ক্রিপশন ফি অঞ্চলভেদে ১ ডলার থেকে প্রায় ৩ ডলার পর্যন্ত হতে পারে।

    হোয়াটসঅ্যাপের মৌলিক বিভিন্ন ফিচার যেমন,মেসেজ পাঠানো, ভয়েস কল ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফি বা পেওয়ালের আওতায় আনছে না মেটা। এগুলো আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।