
জেনারেশন জেড বা জেন জি প্রজন্মের ইউজারদের আকৃষ্ট করতে নতুন ডিজাইন চালু করছে ফেসবুক। এসব পরিবর্তনের মাধ্যমে ফেসবুক এখন স্থানীয় কমিউনিটির তথ্য, ভিডিও ও গ্রুপের ওপর বেশি গুরুত্ব দেবে। এ ছাড়া মেটা এআই, ফেসবুক ডেটিং, মেসেঞ্জারও অ্যাপেও বেশ কিছু পরিবর্তন আনবে ফেসবুক।
আমেরিকার অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে, তরুণেরা ফেসবুক গ্রুপ ও মার্কেটপ্লেস বেশি ব্যবহার করেন। ফলে নতুন নকশায় এসব সুবিধা প্রাধান্য পাবে। বলা হচ্ছে,ফেসবুকে লোকাল নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হবে। এটি মার্কেটপ্লেস, গ্রুপ ও ইভেন্টস থেকে স্থানীয় কনটেন্ট বাছাই করে এক জায়গায় রাখবে। এটি ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা হোম ও ভিডিও ট্যাবের পাশে দেখা যাবে।নতুন ট্যাবটি প্রাথমিক পর্যায়ে আমেরিকার নির্দিষ্ট কয়েকটি শহরে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।সেক্ষেত্রে লোকাল ট্যাবে একটি সোয়াইপেবল বিভাগ অ্যাড করা হবে। বিভাগটিতে সোয়াইপ করে স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসের তথ্য ও পোস্ট দেখা যাবে।এর বাইরে এক্সপ্লোর ট্যাব বিভাগটি ইনস্টাগ্রাম ও টিকটকের ডিজাইনে তৈরি করা হবে। এটিতে,ফর ইউ এবং নিয়ারবাই নামের দুটি অপশন থাকবে। ফলে ইউজাররা সহজেই ফর ইউ অপশনে সুপারিশ করা এবং নিয়ারবাই অপশনে অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।









