গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology মেটা : কমিউনিটি নোটস মডেলের পরীক্ষা শুরু

    মেটা : কমিউনিটি নোটস মডেলের পরীক্ষা শুরু

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ১৮ মার্চ থেকে আমেরিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ ফ্যাক্ট চেকারদের বদলে কমিউনিটি নোটস মডেলের পরীক্ষা শুরু করবে মেটা।এখনই মডেলটি সবার সোশ্যাল মিডিয়া ফিডে দেখা যাবে না।মডেলটি চালুর আগে এর লেখা ও রেটিং সিস্টেমটি টিকঠাক কাজ করছে কি না তা নিশ্চিতের পর মেটা এটি চালু করবে বলে খবর।মেটা বলছে,ইলন মাস্কের কমিউনিটি নোটস-এর মতোই কাজ করবে তাদের এই মডেলটি।

    প্রাথমিকভাবে নিজেদের রেটিং সিস্টেমটি এক্স-এর ওপেন সোর্স অ্যালগরিদমের ওপর ভিত্তি করে তৈরি করবে তারা।কোম্পানিটি বলেছে,এক্স যা তৈরি করেছে তার ওপর ভিত্তি করে মডেলটি তৈরি করতে ও সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব প্ল্যাটফর্মের জন্য মডেলটি উন্নত করবে।এক্স-এর কমিউনিটি নোটস কীভাবে র‌্যাংকিং করে বা রেট দেয় তা সংশোধন করতে এর অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারে কোম্পানিটি।

    মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বলেছে, কন্ট্রিবিউটরদের কাছ থেকে শেখার পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রোডাক্টে এটি কীভাবে কাজ করে তা দেখার জন্য মডেলটি তৈরি করছি। প্রথমেই এ প্রক্রিয়াটি নিখুঁত হবে এমন নয়। তবে শেখার সঙ্গে সঙ্গে এর উন্নয়ন চালিয়ে যাওয়া হবে। বলা হচ্ছে কমিউনিটি নোটস-এর কন্ট্রিবিউটর হিসেবে এখন পর্যন্ত ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস থেকে প্রায় দু’ লাখ মানুষ আবেদন করেছেন।প্রতিটি কন্ট্রিবিউটরের রেটিং ইতিহাস বিবেচনা করে এবং যারা একে অপরের সাথে একমত নন তাদের বিবেচনা করবে মেটা।