
সেলিব্রিটি বা তারকাদের ছবি ব্যবহার করে স্ক্যাম বা কেলেঙ্কারি ঠেকাতে ফের ফেসিয়াল রিকগনিশন বা মানুষের মুখ স্ক্যানার সফটওয়্যার পরীক্ষা করছে মেটা।
নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারকাদের ছবি ব্যবহার করে নানা স্ক্যাম ঠেকানো এবং ইউজারদের আরও সহজে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশাধিকার ফিরে পেতে সাহায্য করতে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার পরীক্ষা করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।সেলিব্রিটি বেইট শ্রেণির বিভিন্ন বিজ্ঞাপন শনাক্তে এই টেকনোলজি ব্যবহারের পরিকল্পনা করছে টেক জায়ান্টটি। সেলিব্রিটি বাইট ধরনের বিজ্ঞাপনগুলো মূলত তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের বিভিন্ন ছবি ব্যবহার বিজ্ঞাপনগুলোকে বিশ্বাসযোগ্য করতে। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ইউজারদের ব্যক্তিগত তথ্য দিতে বা অর্থ পাঠাতে বলে।এক ব্লগ পোস্টে মেটা বলেছে,তাদের সিস্টেমটি যদি সেলিব্রিটি বাইট শনাক্ত করতে পারে তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের জনপ্রিয় ব্যক্তিদের প্রোফাইল ছবির সঙ্গে তাদের বিজ্ঞাপনের মুখগুলো তুলনা করতে তারা এই ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ব্যবহার করবে। ইউজারের পরিচয় যাচাই করতে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের ব্যবহারও পরীক্ষা করছে কোম্পানিটি। এ টেকনোলজির সাহায্যে ইউজাররা একটি ভিডিও সেলফি আপলোড করবেন।
প্ল্যাটফর্মটি ওই ভিডিওর সঙ্গে তাদের প্রোফাইল ছবি মিলিয়ে দেখবে।তবে, এতেও খুব একটা ভরসা মিলছে না। মেটা বলেছে, শনাক্তকরণ বা ধরা পড়া এড়াতে ধারাবাহিকভাবে নিজেদের কৌশল পরিবর্তন করে চলেছে স্ক্যামাররা।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
