
মার্কিন বহুজাতিক প্রযুক্তিভিত্তিক কোম্পানি মেটা তার পরিচালনা পরিষদে নতুন তিনজনকে নিয়োগ করেছে। এর মধ্যে আছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ডানা হোয়াইট।
এদিকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্বভার নিতে যাচ্ছেন, এঅবস্থায় ট্রাম্প প্রশাসনের কাছাকাছি যেতে মেটার সিইও মার্ক জাকারবার্গ সানফ্রান্সিসকোতে ওই তিন পরিচালকের নাম ঘোষণা করেছেন।ক্যাপিটাল হিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালে ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট দু’বছরের জন্য বাতিল করে। আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ প্রধান ডানা হোয়াইট দু’দশক ধরে ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ। বাকি দু’জন নতুন বোর্ড মেম্বার হলেন, এক্স’র সিইও জন এলকান এবং মাইক্রোসফটের প্রাক্তন এক্সিকিউটিভ শার্লি সংহাস্ট।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে নভেম্বরে জুকেরবার্গ ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মার-এ-লাগো রিসোর্টে ডিনার করেছিলেন। প্রাক্তন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগকে সরিয়ে গত সপ্তাহে,মেটা রিপাবলিকান স্টলওয়ার্ট জোয়েল কাপলানকে তার প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ঘোষণা করেছেন।
