
১৫ ডিসেম্বর থেকে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ বন্ধ করছে ফেসবুকের মূল সংস্থা মেটা।ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তাদের মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি বন্ধের ঘোষণা করেছে তারা।
এরপর থেকে ইউজাররা আর এই অ্যাপে লগ ইন করতে পারবেন না।মেটা জানিয়েছে, পরিবর্তনটি শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ইউজারদের জন্য প্রযোজ্য হবে।মেসেঞ্জারের মোবাইল অ্যাপ ও ওয়েব ভার্সন স্বাভাবিকভাবে চালু থাকবে। ডেস্কটপ অ্যাপের ইউজাররা পরবর্তীতে ফেসবুকের ওয়েব প্ল্যাটফর্ম বা মেসেঞ্জার ডটকমের মাধ্যমে চ্যাট করতে পারবেন।মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণার পর থেকে ডেস্কটপ অ্যাপে লগইন করা আর সম্ভব হবে না। এক্ষেত্রে ইউজারদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে।মেসেঞ্জারের হেল্প পেজে বলা হয়েছে, ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ইউজাররা একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক অ্যাপে প্রবেশ করা গেলেও পরবর্তীকালে এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। কোম্পানি পরামর্শ দিয়েছে, অ্যাপটি আনইনস্টল করে ওয়েব ভার্সণে অভ্যস্ত হয়ে উঠতে। উল্লেখ্য,২০২৪ সালের সেপ্টেম্বরেই মেটা ডেস্কটপের জন্য নেটিভ মেসেঞ্জার অ্যাপের পর প্রগেসিভ ওয়েব অ্যাপ চালু করা হয়েছিল।
এবার সম্পূর্ণভাবে ডেস্কটপ সংস্করণ বন্ধের ঘোষণা ইউজারদের একাংশে অসন্তুষ্টি ও প্রতিবাদ জানিয়েছে।তবে মেটা বলছে, এ পরিবর্তন মূলত ইউজারদের নিরাপত্তা ও অভিজ্ঞতা উন্নত করার অংশ।









