গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Technology মানুষের মতো রোবট তৈরি করবে মেটা

    মানুষের মতো রোবট তৈরি করবে মেটা

    0
    50
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মানুষের মতো আচরণ করতে সক্ষম রোবট প্রযুক্তি উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। এ লক্ষ্যেই অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স বা, এআরআই নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

    মেটা জানিয়েছে, এআরআই এমন প্রযুক্তি তৈরি করছিল, যা রোবটকে মানুষের আচরণ বুঝতে, ভবিষ্যদ্বাণী করতে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। এর ফলে রোবট শুধু নির্দেশ পালনই নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তও নিতে পারবে।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দলসহ পুরো কর্মীদল মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে যোগ দেবে। তারা কাজ করবে মেটার সুপারইনটেলিজেন্স ল্যাবস ইউনিটে, যেখানে ভবিষ্যতের উন্নত এআই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। এদিকে,এআরআই মূলত ফাউন্ডেশন মডেল তৈরি করছিল। এটি বড় আকারের এমন এক ধরনের এআই মডেল, যা বিভিন্ন ধরনের কাজ শেখার ভিত্তি তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে রোবটকে ঘরের কাজসহ নানা শারীরিক শ্রমনির্ভর কাজ শেখানো সম্ভব বলে মনে করা হচ্ছে।মেটার দাবি, এআরআইয়ের প্রযুক্তি মানুষের মতো রোবট তৈরির পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে। বিশেষ করে রোবটের শরীর নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয়ভাবে শেখা এবং বাস্তব পরিবেশে কাজ করার সক্ষমতা বাড়াতে নতুন টিমটি ভূমিকা রাখবে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই অর্জনে বাস্তব জগতে শেখার গুরুত্ব বাড়ছে। এজিআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, যা মানুষের মতো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম।