গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology সাগরে দীর্ঘতম ইন্টারনেট কেবল বসাবে মেটা

    সাগরে দীর্ঘতম ইন্টারনেট কেবল বসাবে মেটা

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তিন মহাসাগরের তলদেশ জুড়ে বিশ্বে ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ সাব সি কেবল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। কোম্পানিটি বলেছে, আমেরিকা, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করবে,প্রজেক্ট ওয়াটারওয়ার্থ নামের এই প্রকল্প।

    কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম আন্ডারওয়াটার কেবল বা জলের নিচে ডেটা সংযোগ প্রকল্প। উল্লেখ্য সোশ্যাল মিডিয়ার বাইরেও অন্যান্য প্রযুক্তিতে নিজেদের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করেছ ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’সহ এ প্রযুক্তি সমর্থক পরিকাঠামো রয়েছে।মেটা বলেছে,তুন এই কেবল প্রকল্পটি এ শিল্পে নেতুত্ব দেওয়া এমন এক পরিকাঠামো হবে যা পাঁচটি প্রধান মহাদেশকে সংযুক্ত করবে। পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন এআই প্রকল্পকেও সহায়তা দেবে এটি।বড় পরিসরে অর্থনৈতিক সহযোগিতা ও ডিজিটাল অন্তর্ভুক্তি সহজতর করবে এই প্রকল্প।এদিকে বলা হচ্ছে,এটি এ যাবতকালের দীর্ঘতম এই সাব সি কেবলে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম ব্যবহার করবে মেটা। জাপানের এনইসি কর্পোরেশন যে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম তৈরি করেছে তাতে ২৪ জোড়া ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়।

    এতে প্রতি জোড়া কেবলের মধ্য দিয়ে ৩০টি ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেকেন্ডে ২০ টেরাবাইট ডেটা পাঠানো যায়। এর ফলে ২৪ জোড়ার মোট ডেটা পাঠানোর ক্ষমতা হয় সেকেন্ডে চারশ ৮০ টেরাবাইট।