
মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম লামা।মার্কিন সরকারের বিভিন্ন দপ্তর মেটা প্ল্যাটফর্মস-এর এআই সিস্টেম লামা ব্যবহার করবে।
কারণ বাণিজ্যিক এসব এআই টুলকে সরকারি কাজে ব্যবহারের ওপর জোর দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।এখন মেটার বিনামূল্যের লামা টুলটি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে সরকারি বিভিন্ন দপ্তর। জিএসএ নিশ্চিত করেছে, সরকারের নিরাপত্তা ও আইনগত মানদণ্ড পূরণ করেছে মেটার এআই টুলটি।উল্লেখ্য,লামা এক ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যা বিভিন্ন ধরনের তথ্য যেমন লেখা, ভিডিও, ছবি ও অডিও প্রক্রিয়া করতে পারে।সাম্প্রতিক মাসগুলোতে মেটার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানির নানা এআই টুলকেও অনুমোদন দিয়েছে জিএসএ।
যার মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট, গুগল, আনথ্রপিক ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।সংস্থাটি বলেছে, এসব কোম্পানি নিজেদের পেড বা অর্থ দিয়ে কেনার বিভিন্ন পণ্য সরকারের কাছে অনেক ছাড়ে বিক্রি করতে রাজি হয়েছে এবং মার্কিন সরকারের নিরাপত্তা নিয়মও মানতে বাধ্য তারা।





