গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology রেডিটের আদলে মেটার নতুন অ্যাপ ‘ফোরাম’

    রেডিটের আদলে মেটার নতুন অ্যাপ ‘ফোরাম’

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    ফেসবুক গ্রুপগুলোর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রেডিটের আদলে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

    এআই ফিচারের সাহায্যে বিভিন্ন গ্রুপের আলোচনা থেকে সরাসরি যে কোনো বিষয়ের আসল উত্তর খুঁজে দিতেই এ প্ল্যাটফর্মটি তৈরি করেছে কোম্পানিটি।অ্যাপ স্টোরে,ফোরাম নামের এ নতুন অ্যাপটিকে ফেসবুক গ্রুপগুলোর জন্য তৈরি বিশেষ এক প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ইউজাররা তাদের পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন।রেডিটের বিকল্প হিসেবে মেটা এ অ্যাপটি নিয়ে এসেছে, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছ থেকে যে কোনো বিষয়ের আসল উত্তর খুঁজে পেতে ইউজারদের সাহায্য করা।জানা যাচ্ছে,ফোরাম ব্যবহার করতে হলে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং লগইন করার পর ইউজারের প্রোফাইল ও আগের অ্যাক্টিভিটি এতে যোগ হয়ে যাবে।ফলে রেডিটের মতো তা পুরোপুরি বেনামী আলোচনার জায়গা নয়। তবে মূল ফেসবুক অ্যাপের মতোই এখানে ছদ্মনাম ব্যবহারের সুযোগ থাকবে। এক্ষেত্রে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটররা ইউজারের আসল পরিচয় দেখতে পাবেন।সাধারণ ফেসবুক ফিডে যেমন বন্ধুদের পোস্ট, ফলো করা পেজ, বিভিন্ন গ্রুপ ও অ্যালগরিদমের পছন্দ করা নানা রকম পোস্টের মিশ্রণ থাকে ফোরাম-এর ফিড তেমন নয়।এখানে ইউজারের সঙ্গে যোগ থাকা বিভিন্ন গ্রুপের আলোচনাই প্রাধান্য পাবে। তবে প্রথমবার লগইন করার সময় অ্যাপটি ইউজারের পছন্দ জানতে চাইবে। ফলে তাদের আগ্রহের সঙ্গে মেলে এমন অন্যান্য গ্রুপের পোস্টও ফিডে আসতে পারে।

    এ ছাড়া, ফোরাম অ্যাপে করা যে কোনো পোস্ট স্বয়ংক্রিয়ভাবে মূল ফেসবুক অ্যাপেও দেখা যাবে এবং একইভাবে ফেসবুকে করা পোস্ট ফোরামে চলে আসবে। ফলে ইউজাররা যে কোনো অ্যাপ থেকেই সহজে আলোচনা চালিয়ে যেতে পারবেন।