
কোথাও ঝড়ে ভেঙে পড়ল গাছ, কোথাও তুমুল বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি।বৃহস্পতিবার বিকেল হতেই জেলায় জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব। সঙ্গে বাজের কানফাটানো আওয়াজ।
আগেই আলিপুর আবহাওয়া দফতর ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। সেইমত কলকাতা সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান সহ রাজ্যের একাধিক জায়গায়।ঝড়ের জেরে কলকাতার একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়ে গাড়ি চলাচল ব্যহত হয়। কার্যত একই অবস্থা জেলাতেও। কৃষ্ণনগরে শিলাবৃষ্টিতে ঢেকে গিয়েছে রাস্তা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। শুক্রবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোয় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। ৩ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
৪ তারিখে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলোতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ঝড়বৃষ্টি চলবে।






