
কেন্দ্র সরকার যদি একটু দয়া দেখায়, তাহলে হুগলিতে মেট্রো চলবে। আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে রচনা বলেছেন, মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারা যায়, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে।একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে। তিনি বলেছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তিনি চিঠি দিয়েছিলেন, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।
জমিও অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে, কোথায় কীভাবে এগোনো যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলে রচনা জানান। সরাসরি ব্যান্ডেল নয়, শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী পথ তৈরি হবে।








