গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কালীপুজোর দিন কমছে মেট্রো, তবে রাতে স্পেশ্যাল সার্ভিস

    কালীপুজোর দিন কমছে মেট্রো, তবে রাতে স্পেশ্যাল সার্ভিস

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী সোমবার কালীপুজো। দুর্গাপুজোর পর কালীপুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত। প্রতিটি রুটেই রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে।
    ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন ২৭২টি মেট্রো চলে। তবে কালীপুজোয় চলবে মোট ১৪৪টি। সোমবার ওই রুটে সকাল ৮টায় পাওয়া যাবে প্রথম মেট্রো। তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ১টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬টির বদলে মোট ১২৪টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে। পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে ৮০টির পরিবর্তে ৪৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে জোকা-মাঝেরহাটে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টায়। আবার সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ২৪ মিনিটে মাঝেরহাট-জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
    আবার জোকা-মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। বেলেঘাটা থেকে কবি সুভাষ অরেঞ্জ লাইনে কালীপুজোয় মোট ৪০টি মেট্রো পাওয়া যাবে।