ভোটের পর চিংড়িঘাটায় জুড়বে মেট্রো

0
49
ছবি সৌজন্যে : নিজস্ব
সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পর এবার চিংড়িঘাটায় মেট্রোর জট কাটতে চলেছে। ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যানবাহন নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ।
ভোটের পর মে মাসে ২টো উইকএন্ডে যান নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কলকাতা পুলিশ। মে মাসের ১৫, ১৬, ১৭ এবং তার পরের সপ্তাহে ২২, ২৩, ২৪ এই ৬ দিন রাতের বেলায় এই অংশে বাইপাসের যান নিয়ন্ত্রণ করা হবে। এই ৬ দিনে ৩৬৬ মিটারের যে গ্যাপ রয়েছে, সেই অংশে লাইন পাতা হয়ে গেলে নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে।
২৩ মার্চের শুনানিতে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য। জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না, জানিয়ে দেন বিচারপতিরা।