গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ফের আটকে মেট্রোর রেক, লাইন ধরে হেঁটে ফিরলেন যাত্রীরা

    ফের আটকে মেট্রোর রেক, লাইন ধরে হেঁটে ফিরলেন যাত্রীরা

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছুটির রবিবারে চরম ভোগান্তি মেট্রোয়। টালিগঞ্জ স্টেশনের কাছে আটকে যায় মেট্রোর রেক। ব্রিজিগামী রেক টালিগঞ্জ স্টেশন পেরোতেই দেখা গিয়েছে বিপত্তি।
    হঠাৎ করেই থমকে যায় ট্রেনটি। এর জেরে ময়দান থেকে ব্রিজি পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। নেতাজি মেট্রো স্টেশন কুঁদঘাট আর টালিগঞ্জ স্টেশনের মাঝে রেকের মধ্যে প্রায় ঘন্টাখানেক আটকে থাকেন যাত্রীরা। আতঙ্কিত হয়ে পড়েন কেউ কেউ। এরপর জরুরি ভিত্তিতে রেক থেকে বার করা হয় যাত্রীদের। সিঁড়ি লাগিয়ে নামানো হয় যাত্রীদের।
    বন্ধ করে দেওয়া হয় লাইনের ইলেকট্রিক কানেকশন। এরপর কার্যত হেঁটে স্টেশনে ফেরেন যাত্রীরা। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জরুরি ভিত্তিতে রেক মেরামতের কাজ শুরু করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।