
শিয়ালদহ এসপ্ল্যানেডের ট্রায়ালের রানের ২ দিনের মধ্যেই এবাব নোয়াপাড়া এয়ারপোর্ট কটে ছুটল মেট্রোর রেক।
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট স্টেশনের মধ্যে ৭ কিলোমিটারের কিছু বেশি অংশে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে পুরো ট্রায়াল বানে মোটরম্যানের কেবিনে ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেডিড। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে পরিদর্শনও করেছেন তিনি। শুক্রবার ১২টার কিছু পরে নোয়াপাড়া থেকে একটি রেক রওনা দেয়।
বেলা সাড়ে ১২টা নাগাদ মেট্রোর রেকটি বিমানবন্দর স্টেশনে পৌঁছয়। এর আগে বউবাজারের নিচ দিয়েই শিয়ালদহ এসপ্লানেডের মধ্যে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে মেট্রোর।
